বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

শান্ত’র সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ জিতেছে বাংলাদেশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-১৩ ২২:৫৮:৩৬

শান্ত’র সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ জিতেছে বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম ম্যাচেশ্রীলঙ্কাকে ৬ উইকেট হারিয়ে আসরের শুভ সূচনা করে স্বাগতিকরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে২৫৫ রানে অলআউট হয় লঙ্কানরা। জবাবে,ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরিতে৩২ বল হাতে রেখে সহজ জয় পায় বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন নাজমুল হোসের শান্ত।
জয় দিয়ে ওয়ানডে ক্রিকেট সিরিজ শুরু করলো বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম একদিনের ক্রিকেট খেলায়শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেলো টাইগাররা। শ্রীলঙ্কার দেওয়া ২৫৫ রান তাড়া করতে নেমেপ্রথমে হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলে দিলশান মাদুশঙ্কার বলে নিজের উইকেট দিয়ে আসেন ওপেনার লিটন দাস।এরপর দলীয় ১৪ ও ব্যক্তিগত ৩ রানে দিলশান মাদুশঙ্কার দ্বিতীয় শিকার হন আরেক ওপেনার সৌম্য সরকার। আর ষষ্ঠ ওভারের প্রথম বলে মাদুশানের বলে বোল্ড হন তাওহিদ হৃদয়।তাতেই ২৩ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
তবে, অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সাথে নিয়ে প্রাথমিক চাপ সামাল দেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। দুই জনে মিলে গড়েন ৬৯ রানের জুটি। তবে ব্যক্তিগত ৩৭ রানে মাহমুদুল্লাহ আউট হলেমুশফিককে নিয়ে ইনিংস লম্বা করতে থাকেন অধিনায়ক শান্ত। 
১০৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।আর দেশের মাটিতে এটি তার প্রথম সেঞ্চুরি। তাকে যোগ্য সঙ্গ দেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।  দুই জন মিলে গড়েন ১৬৫ রানের জুটি। শেষ পর্যন্ত শান্ত ১২২ ও মুশফিক ৭৩ রানে অপরাজিত ছিলেন।
এরআগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কারদুই ব্যাটসম্যান কুশল মেন্ডিস ও জানিথ লিয়ানাগেরফিফটিতে২৫৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। লিয়ানাগে ৬৭ ও কুশল মেন্ডিস করেন ৫৯ রান। বাংলাদেশের হয়ে তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম তিনটি করে উইকেট নেন।
শুক্রবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় একদিনের খেলায় মুখোমুখি হবে দুই দল।

 


এ জাতীয় আরো খবর