বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মহেশখালীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা ৬ মামলায় বিশ হাজার পাঁচশত টাকা জরিমানা

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৪-০৩-১৩ ২১:৪৩:১৪

মহেশখালী কক্সবাজার ১৩ মার্চ ২০২৪
মহেশখালী উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মহেশখালী পৌর শহর গোরকঘাটা বাজার ও  কালারমার ছড়া বাজারে ১৩ মার্চ বুধবার বিকালে  বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন-
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মীকি মারমা,সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন এর যৌথ আদালত। 
এই সময় মহেশখালী পৌর শহর গোরকঘাটা বাজারে অবস্থিত নেপাল ফুড নামের এক ফলের দোকানে ১২৫০/- টাকা দামের খেজুর ২৫৫০/- টাকা বিক্রির দায়ে নেপাল ফুড নামের  ফলের দোকানদার কে পনর  হাজার টাকা জরিমানা করেন উক্ত আদালত।
নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মীকি মারমা,সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন নেতৃত্বে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার সময় নজরে আসে গোরকঘাটা বাজারে তরমুজ অতিরিক্ত দাম এক পিচ তরমুজ চার শত টাকা করে বিক্রি করছে বিক্রিতা,পরে আদালতে নির্দেশে  ৪০০/- টাকা বিক্রয় করা তরমুজ ১৫০/- টাকায় বিক্রয় হয়।
অপরদিকে  বিভিন্ন দোকানে নিত্য পণ্যের মূল্য তালিকা না রাখা এবং পণ্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ার অপরাধে নেপাল ফুড সহ ছয় ব্যবসায়ীকে ০৬টি মামলায় ২০,৫০০/-(বিশ হাজার পাঁচ শত) টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়- বাজার মনিটরিং  ও মোবাইল  কোর্ট অভিযান চলমান থাকবে।
বাজারের বিভিন্ন ব্যবসায়ীকে নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

 


এ জাতীয় আরো খবর