বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবঞ্জে ৩টি প্রতিষ্ঠানের ২৬ হাজার টাকা অর্থদন্ড

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৩-১২ ১৫:৪৮:১৪
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: রমজান মাসের প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জে বাজার তদারকিমূলক অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়। মঙ্গলবার(১২ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা শহরের পুরাতন বাজার ও শিবগঞ্জ উপজেলার পৌর বাজারে পরিচালিত অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী বলেন, জেলা শহরের পুরাতন বাজারের সাগর ষ্টোরকে খেসারী ডাল থাকা সত্তেও নাই ঘোষণা দেয়ায় (এ ব্যাপারে ক্রেতার সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা মেলায়),প্যাকেটজাত পণ্যে মেয়াদ ও মূল্য উল্লেখ না থাকায় এবং পঁচা ও নষ্ট খেজুর এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এদিকে শিবগঞ্জ বাজারের মেসার্স তাজ ষ্টোরকে মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রির জন্য সংরক্ষণ করায় এবং প্যাকেটজাত খাদ্যপণ্যে মেয়াদ ও মূল্য না থাকার অপরাধে ৪ হাজার টাকা এবং শিবগঞ্জ বাজারের তোসিকুল ষ্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়। সহকারী পরিচালক আরও বলেন, ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭,৪৫ ও ৫১ ধারায় ওইসব অর্থদন্ড করা হয়। পবিত্র রমজান মাসের প্রথম দিন সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের দু’টি উপজেলার দুটি বাজারে তদারকিমুলক অভিযান পরিচালনা ও বাজার পরিদর্শন করা হয়। এ সময় জেলা স্যানিটারী ইন্সপেক্টর কেবাদ আলী সহ ব্যাটালিয়ন আনসার সদস্যরা দায়িত্ব পালণ করেন। এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী।

এ জাতীয় আরো খবর