বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

দাগনভূঞায় কসমিক ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৩-১২ ১৪:০৩:৫৯
দাগনভূঞা প্রতিনিধি ফেনীর দাগনভূঞা উপজেলার কসমিক ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কসমিক ইন্টারন্যাশনাল স্কুলে,স্কুলের প্রতিষ্ঠাতা মো: নুরুল হুদা হুদনের সভাপতিত্বে ও প্রিন্সিপাল কামরুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: ইমাম হাছান কচি, কসমিক ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি ফারুক হোসেন,সাংবাদিক আবদুল্যাহ আল মামুন, ইমাম হোসেন খাঁন, জেলা যুবলীগের সদস্য আজিজুল হক রাসেল,কসমিক ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিক জান্নাতুল সুমী,শেখ শাহিনা আক্তার,জয়া ইসলাম প্রমূখ।

এ জাতীয় আরো খবর