চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছোট ট্প্পাু গ্রাম থেকে পুলিশ কনষ্টেবল পদে চাকুরী দেয়ার নামে প্রতারণার অভিযোগে মো.রফিক ওরফে রাফিক আইবেরী (৪৭) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। এ সময় তাঁ নিকট থেকে জব্দ হয় দু’টি মোবাইল ফোনসেট। গত রবিবার(১০মার্চ) রাত সোয়া ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ্ওই গ্রামের মো.কিনুর ছেলে।
সোমবার(১১ মার্চ) বিকাল ৫টার দিকে পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রফিক চলমান ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষার একাধিক প্রার্থীকে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। তখ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সোমবার শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। দুপুরে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা পুলিশ উপ-পরিদর্শক(এসআই) আসগার আলী বলেন, গ্রেপ্তার রফিক অন্তত: দু’জন প্রার্থীর সাথে চাকুরী দেয়ার চুক্তি করে বলে প্রাথমিক জিজ্ঞাসবাদে স্বীকার করেছে। সে সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত শুরু হয়েছে।