বুধবার, আগস্ট ১৯, ২০২৬

চাঁপাইনবাবঞ্জে ১০৩০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ২

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-১১ ১৮:২৭:০৪
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আজিরা বৌঠাল গ্রামে চোলাইমদ তৈরি,সংরক্ষণ ও বিক্রির অভিযোগে র‌্যাবের দু’টি পৃথক অভিযানে ১,০৩০ লিটার চোলাইমদ ও ওই মদ প্রস্তুতের বিভিন্ন উপকরণসহ দুই ব্যাক্তি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তাররা হল- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজারামপুর মাষ্টারপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেন কালু খাঁর ছেলে লিয়াকত আলী (৫৬) ও চৈকাপাড়া গ্রামের মো.ফারুকের মো.শাহীন(২৪)। র‌্যাব জানায়,গত রবিবার(১০মার্চ) রাত ১২টার দিকে অভিযান চালানো হয়। সোমবার (১১ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।তারা দীর্ঘদিন যাবৎ চোলাই মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী,মাদকসেবী ও এলাকার যুবকদের মাঝে পাইকারি ও খুচরা দরে বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দু’জনকে এক হাজার ত্রিশ লিটার চোলাইমদ ও মদ প্রস্তুতের বিভিন্ন উপকরণ সহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।

এ জাতীয় আরো খবর