শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্ততি দিবস পালিত

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৩-১০ ১৯:৩১:০৪
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ‘দুর্যোগ প্রস্তুততিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো’-প্রতিপাদ্যে ফায়ার সার্ভিস সদস্যদের অগ্নিনির্বাপণ ও দূর্ঘটনায় উদ্ধার অভিযানের মহড়া সহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ পালিত হয়েছে। রবিবার (১০মার্চ) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট,স্কাউট,শিক্ষক-শিক্ষার্থী সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। কালেক্টরেট ইংলিশ স্কুল মাঠেই ফায়ার সার্ভিস সদস্যরা মহড়া প্রদর্শণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক আসিফ আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। এছাড়াও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারীয় পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম সহ সং¤িøষ্টরা। সভায় বক্তরা ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় সম্পর্কে আলোচনা করেন। তাঁরা দূর্যোগ মোকাবেলায় সচেতনতার উপর গুরুত্ব দেন। জেলা প্রশাসক তাঁর বক্তৃতায় স্বাধীনতা পদকপ্রাপ্ত সংস্থা ফায়ার সার্ভিস বিভাগের প্রশংসা করেন।

এ জাতীয় আরো খবর