ইপিএল ফুটবলে জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। লন্ডনে ঘরের মাঠ এমিরেট্স স্টেডিয়ামে আর্সেনাল ২-০ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে।
খেলা শুরুর ১৯ মিনিটে ডিক্ল্যান রাইসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে, প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইুনে উইসার গোলে ব্রেন্টফোর্ড সমতায় ফিরলে ১-১ গোলে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৮৬ মিনিটে কাই হাভার্টজের গোলে ব্যবধান বাড়ে আর্সেনালের।
এদিকে, খেলার বাকি সময় অনেক চেষ্ঠার পরেও আর্সেনালের জালে ব্রেন্টফোর্ড বল জড়াতে ব্যর্থ হলে দলটির বিপক্ষে ২-১ গোলের জয় নিশ্চিত হয় দি গানার্সদের।
এই জয়ে লিভারপুলকে টপকিয়ে ৬৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ স্থান দখলে নেয় আর্সেনাল।
অন্যদিকে, ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। দলের পক্ষে ১টি করে গোলে করেছেন ব্রুনো ফারনান্দেস ও মার্কাস র্যাশফোর্ড।
এই জয়ে ৪৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে আছে রেড ডেভিলসরা।