শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন তাহসিন বাহার সূচনা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-১০ ০৯:০২:৩৬

শনিবার (৯ই মার্চ) কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তাহসিন বাহার সূচনা। বাস প্রতীকে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক টেবিল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।
সন্ধ্যা সোয়া সাতটায় সিটি করপোরেশনের ১০৫টি কেন্দ্রের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। তিনি মেয়র উপনির্বাচনে তাহসীন বাহারকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।  
এর আগে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এই উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। 
তাহসীন বাহার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের মেয়ে।
আরফানুল হক গত বছর ডিসেম্বরে মারা যাওয়ায় এই সিটি করপোরেশন মেয়র পদে উপনির্বাচন হল।
এছাড়া সাবেক ভিপি নুর-উর রহমান মাহমুদ হাতি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।
নিজাম উদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার ছিল ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। ভোটকেন্দ্র ১০৫টি। এই সিটি করপোরেশন এবারও ভোট গ্রহণ হয়েছে ইভিএমের মাধ্যমে। এই উপনির্বাচনে ভোট পড়েছে ৩৮ দশমিক ৮২ শতাংশ।


এ জাতীয় আরো খবর