চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া মহাবিদ্যালয়ের আরবি বিভাগের জেষ্ঠ্য প্রভাষক মো. তৌফিকুল ইসলামের বিরুদ্ধে বঙ্গবন্ধু’র ৭ মার্চের ভাষণ জোরপূর্বক বন্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি করার অভিযোগ পাওয়া গেছে। কলেজ সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার (৭মার্চ) সকাল ১১টার দিকে কলেজে সাউন্ড সিষ্টেমে বঙ্গবন্ধু’র ৭ মার্চের ভাষণ বাজানোর সময় প্রভাষক তৌফিকুল সাউন্ড সিষ্টেম অপারেটরের সাথে ধস্তাধস্তি করে ভাষণ বন্ধ কওে দেন। এ সময় তিনি বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তিও করেন। পরে দুপুর দেড়টার দিকে পুলিশ আসার পর তাকে আটক করে থানায় নিয়ে যায়।
কলেজের অধ্যক্ষ মো.শিহাব উদ্দিন ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে তাৎক্ষনিক কলেজ পরিচালনা কমিটির সভাপতিসহ সদস্যদের ডেকে জরুরী সভা করে এ ব্যাপারে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। উর্ধতণ ও সংশ্লিস্ট সকল কর্তৃপক্ষকে ঘটনাটি জানানো হয়। এছাড়া শুক্রবার(৮মার্চ) আবারও পরিচালনা কমিটির সভা ডাকা হয়েছে। এ ঘটনায় অনান্য শিক্ষক-শিক্ষার্থীরাও ক্ষোভ প্রকাশ করেন ও কলেজের পক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান অধ্যক্ষ।
এ ব্যাপারে ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক রাববুল হোসেন এবং ভোলাহাটের গোহালবাড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ইয়াসিন আলী বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য। একজন শিক্ষক হিসেবে তৌফিকুল ইসলাম কাজটি ঠিক করেন নি। তাঁরা ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ভোলাহাটের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আঞ্জুমান সুলতানা বলেন, ঘটনা জানার পর তিনি ওই কলেজ পরিদর্শণ করেন। এ ব্যাপারে সংশ্লিষ্টদের বক্তব্য শোনা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন কুমার বলেন, বিকাল ৫টার দিকে শিক্ষক তৌফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সতত্যা মিলেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিণ।