চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পুকুরটুলি গ্রামে র্যাবের অভিযানে ১৯ বোতল দেশি মদসহ আজিম উদ্দিন(৫৫) নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছে। র্যাব জানায়,গত বুধবার (৬মার্চ) বিকাল সোয়া চারটার দিকে অভিযান চালানো হয়। গ্রেপ্তার আজিম ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার আজিম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশি মদ সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদক সেবী ও এলাকার যুবকদের মাঝে পাইকারি ও খুচরা দরে বিক্রি করত। তার বাড়িতে অবৈধ মাদক বিক্রির গোয়েন্দা তথ্যে পরিকল্পিত অভিযান চালিয়ে তার হেফাজতে থাকা ১৯ বোতল দেশি মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।