বুধবার, আগস্ট ১৯, ২০২৬

ভোলাহাটে প্রাক্তন স্ত্রী’র বাড়িতে আগুন দেয়ার অভিযোগে মামলা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-০৬ ১৯:৪২:০০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মুশরীভুজা বাগানপাড়া গ্রামের বাসিন্দা রেনিফা বেগম (৩৪) তাঁর তালাক দেয়া স্বামী ভোলাহাটের এমাদুল হকের বিরুদ্ধে তাঁর বাড়িতে আগুন দেয়ার অভিযোগে মামলা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আগন জ¦লার সময় বাড়িটি বাইরে থেকে তালা দেয়া ছিল। স্থানীয়রা চিৎকারে ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙ্গে বাড়ি থেকে ওই নারী,তাঁর দুই শিশু সন্তান ও বৃদ্ধা মা’কে বাড়ি থেকে উদ্ধার করেন।
গত রবিবার(৩ মার্চ) রাতে বাড়িটেতে আগুন লাগার পর গত  মঙ্গলবার (৫মার্চ) রাতে ভোলাহাট থানায় মামলাটি রেকর্ড হয় বলে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ(ওসি) সুমন কুমার। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে।  এ সময় ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট মেম্বার উপস্থিত ছিলেন। আগুনে ওই নারীর বাড়িটি পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। মামলার তদন্ত শুরু  হয়েছে জানিয়ে ওসি বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এজাহারে ঘটনার সময় বাড়িটি বাইরে থেকে তালা দেয়ার বিষয়টি উল্লেখ নাই বলে উল্লেখ করেন ওসি।
মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও ভোলাহাট থানার উপ-পরিদর্শক(এসআই) মজিবুর রহমান বলেন, মামলায় এমাদুলসহ আরও কয়েকজন এবং অজ্ঞাতনামাদের আসামী করা হয়েছে। বুধবার(৬ মার্চ) রাত পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয় নি। বাদী দন্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের  করেন। এজাহারে আগুন লাগানো, ক্ষতিসাধণ ও ভয়ভীতি দেখানোর অভিযোগ  করা হয়েছে। তবে স্থানীয়সূত্রে আগুন লাগার সময় বাড়িটি বাইরে থেকে তালা দেয়া ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে কে তালা দিয়েছিল তা তদন্তসাপেক্ষ। তদন্তের স্বার্থে মামলার অন্য আসামীদের পূর্ণ নাম পরিচয় প্রকাশ করছে না পুলিশ। ওই নারীর পূর্বে একাধিক বিবাহ হওয়ায় ঘটনার সময় বাড়িতে থাকা শিশু সন্তানদের পিতার পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।
ভোলাহাট ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার আবুল কাসেম বলেন,গত ৩ মার্চ রাত সেয়া ১০টার দিকে আগুন লাগার ঘটনাটি ঘটে। তবে ফায়ার সার্ভিস  ঘটনাস্থলে যাযবার পূর্বেই ত কক্ষের টিনের বেড়া ও টিনের ছাদ দেয়া বাড়িটি ভস্মীভূত হয়। 


এ জাতীয় আরো খবর