আজ সকালে বারান্দায় দাঁড়িয়ে
দেখছি আমি,চড়ুই পাখির খেলা
কারেন্টের তারে বসে তারা,
দুলছে যেনো, মনের সুখে দোলা।
'মা' পাখিটা উড়ে,উড়ে,
খাবার নিয়ে আসে
বাচ্চা পাখিটা খেয়ে,খেয়ে,
মনের সুখে নাচে।
কিচির,মিচির শব্দ করে
তাকায় আমার পানে
বাচ্চা পাখিটা ভয় পেয়ে,
কি যেনো কয়, মায়ের কানে, কানে।
এই দৃশ্য দেখতে আবার
কার না ভালো লাগে,
দাঁড়িয়ে,দাঁড়িয়ে দেখছি আমি
সব কিছুই যেনো ভুলে।
হঠাৎ বুয়া এসে, ডাকে আমায়,
খালাম্মা, চুলায় দিয়েছেন কি?
দৌড়ে গিয়ে রান্না ঘরে
শুধু ধুঁয়াই দেখি।
চুলাখানা বন্ধ করে
মনে মনে ভাবি?
মনভোলা এই মহিলার
রাঁধতে হবে আবার তরকারী।