বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল,গুলিসহ গ্রেপ্তার ২

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৩-০৫ ১৮:২২:৪৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে  ৭.৬৫ মি.মি ১টি বিদেশী পিস্তল,১০ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ দু’জন গ্রেপ্তার হয়েছে। গত সোমবার(৪মার্চ) সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কয়লাবাড়ি ট্রাক টর্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তারকৃতরা হল শিবগঞ্জের শ্যামপুর চৌধুরিপাড়া গ্রামের মৃত তহুরুল ইসলামের ছেলে মো.মিঠুন ওরফে সাগর(২৭) ও পুখুরিয়া গ্রামের মৃত মোকসেদ আলী শেখ ওরফে মুকুর ছেলে সেবাদুল ইসলাম (৫০)।
 মঙ্গলবার(৫মার্চ) বিকেলে পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তাররা অস্ত্র সরবরাহে জড়িত একটি চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মঙ্গলবার শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। বিকেলে আসামীদের আদালতে পাঠানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসগার আলী।
 

 


এ জাতীয় আরো খবর