ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) কর্মচারী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সদ্য আত্মপ্রকাশ করা সামাজিক সংগঠন মানব সেবার সভাপতি অসুস্থ মো. পারভেজ আলমের শয্যা পাশে খুলনা ৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেনসহ মহানগর ও থানা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ৩ মার্চ রবিবার সকাল ১১টায় অসুস্থ পারভেজ আলমের মহেশ্বরপাশা বনিকপাড়াস্থ বাসভবনে তাকে দেখতে যান এস এম কামাল হোসেন এম.পি। তিনি দীর্ঘ সময় অসুস্থ পারভেজ আলমের চিকিৎসা এবং শারিরিক ও পারিবারিক খোজখবর নেন । এ সময় তার সাথে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মনির শিকদার, কুয়েটের জনসংযোগ কর্মকর্তা রবিউল ইসলাম সোহাগসহ থানা, ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কুয়েটের সহকর্মীরা উপস্থিত ছিল। সন্ধ্যায় তাকে দেখতে যান মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীসহ আওযামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ চিকিৎসা খোজখবর নেয় এবং অসুস্থ পারভেজ আলমের দ্রুত সুস্থতা কামনা করেন। উল্লেখ্য পারভেজ আলম গত ২৮ ফেব্রয়ারী থেকে অসুস্থ হয়ে বিশেষায়িত অর্থপেটিক্রা ডাক্তারের তত্ত্বাবধনে রয়েছে।