আজ বৃহস্পতিবারের মধ্যে কাজে না ফিরলে দক্ষিণ কোরিয়ায় চলমান চিকিৎসকদের ধর্মঘটে এবার গ্রেপ্তার ও মেডিকেল লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছে দেশটির সরকার। চিকিৎসকদের জন্য এ পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
গত সপ্তাহ থেকে দক্ষিণ কোরিয়ায় মেডিকেল কলেজে শিক্ষার্থী বাড়ানোর সরকারি পরিকল্পনা বন্ধের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করে আসছে দেশটির প্রায় সব সরকারি হাসপাতালের চিকিৎসকরা। সরকারের তরফ থেকে মেডিকেল স্কুলগুলোতে ৬৫ শতাংশ শিক্ষার্থী বাড়ানোর ঘোষণার পরই এর বিরুদ্ধে আন্দোলনে নামে চিকিৎসকরা।
এর আগে, চিকিৎসকদের ফেব্রুরির মধ্যে কাজে ফেরার আলটিমেটাম দিয়েছিল দেশটির সরকার। অন্যথায় মেডিক্যাল লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করার হুঁশিয়ারি দেয়া হয়েছিল। এতে কাজ না হওয়ায় আরও কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানালো দেশটির প্রশাসন।