বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও একটি বøাড ব্যাংককে অর্থদন্ড

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০২-২৮ ১৮:৫৭:০৭
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বসুন্ধরা ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ক্লিনিক এবং চাঁপাই বøাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার নামে দু’টি বেসরকারি স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠানকে কুড়ি হাজার টাকা করে চল্লিশ হাজার ট্রাকা অর্থদন্ড করা হয়েছে। গত মঙ্গলবার (২৭ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ৫ ঘন্টাব্যাপী বেসরকারি বেসরকারি স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৮ ফেব্রæয়ারী) বিকালে অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাসুম আলী বলেন, শহরের জেলা হাসপাতাল এলাকায় অবস্থিত বসুন্ধরা ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ক্লিনিকে অভিযান চালিয়ে অপারশেন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও ডায়াগনস্টিক সেন্টারে রক্ষিত ফাঁকা প্যাথলজি টেষ্ট রিপোর্ট পেপার অগ্রিম স্বাক্ষরযুক্ত অবস্থায় পাওয়া যায়। অপরদিকে একই এলাকায় অবস্থিত চাঁপাই বøাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টারে রক্ত সংরক্ষণ ফ্রিজে রক্তের ব্যাগের সাথে রাখা ফুল পাওয়া যায়। ফলে প্রতিষ্ঠান দু’টিকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। সহকারী পরিচালক আরো বলেন, এছাড়া ডায়াগনষ্টিক সেন্টার মালিক সমিতির সাথে বৈঠক করে নিয়মমত সকল ডায়াগনষ্টিক সেন্টার পরিচালনার ব্যাপারে সতর্ক করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক নির্দেশণার প্রেক্ষিতে অভিযান চালানো হয় বলেও জানান সহকারী পরিচালক। অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর কোবাদ আলী সহ সং¤িøষ্টরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো খবর