বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যূতিক মিটার চোরচক্রের এক সদস্য গ্রেপ্তার,চুরিকৃত ৫টি মিটার উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০২-২৮ ১৬:৫৭:০০
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপ্ইানবাবগঞ্জ সদরে উপজেলার বিভিন্ন স্থান হতে অভিনব কায়দায় পল্লী বিদূতের বৈদ্যূতিক মিটার চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেয়া তথ্যে জেলার বিভিন্ন এলাকায় মাটির নিচে পুঁতে রাখা চুরিকৃত ৫টি মিটার উদ্ধার হয়েছে। গ্রেপ্তার ব্যাক্তি হল জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ^নাথপুর গ্রামের মো.মানারুলের ছেলে মো.হাসান ওরফে বাবু (১৮)। পুলিশ জানায়,সম্প্রতি চক্রটি মিটার চুরির পর মিটারের স্থলে একটি চিরকুটে মোবাইল নম্বর রেখে যেত। ওই মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হত গ্রাহককে। গ্রাহক ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে দরকষাকষির মাধমে চাহিদাকৃত টাকার বিনিময়ে মিটার ফেরত দিত চোর চক্র। গত জানুয়ারী মাসে এমন একাধিক চুরির পর গত মঙ্গবার (২৭ফেব্রæয়ারী) চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যূৎ সমিতির এজিএম প্রকৌশলী আমিনুল রশিদ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ৭টি মিটার চুরির সুনির্দিষ্ট অভিযোগে বিদ্যূৎ আইনে মামলা করেন। মামলার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই রাতেই (গত মঙ্গলবার দিবাগত রাতে,২৮ ফেব্রæয়ারী) অভিযান চালিয়ে হাসানকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৮ফেব্রæয়ারী) সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় গ্রেপ্তার বাবুকে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয়। এ সময়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) ব্রিফিং- এ বলেন, চক্রটির অন্য সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তার ও চুরিকৃত অন্য মিটারগুলি উদ্ধার এবং এ ধরণের চুরি নিমূর্লে অভিযান চলছে। এ পর্যন্ত চক্রটি ৩টি মিটার চুরি করার পর গ্রাহকেরা তাদের রেখে যাওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে মিটার ফেরৎ পেয়েছেন বলে জানা গেছে। গ্রেপ্তারকে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে বলেও জানান ওসি।

এ জাতীয় আরো খবর