মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

রে জা উ ল ক রি ম রা না

  • কষ্ট দিবি?
  • ২০২৪-০২-২৬ ১০:৩৯:৪৬

কষ্ট দিবি?
দিতে পারিস,
ইচ্ছে যত তোর
করতে পারিস অবহেলা,
শত অনাদর।

হৃদয়ের ভেতরটা
দেখেছিস কি কেউ,
সেখানে কতশত ক্ষত!
তবুও আমি হাসতে ভুলিনা,
আমি যে আমারই মত।

পরে রবে এই দুনিয়াদারী,
সকল আয়োজন 
যাবেনা সাথে এক কানাকড়ি 
মনি মুক্তা ধন।

আজ আছি তো কাল নেই, 
হায়! কিসের বাহাদুরি! 
সুতো ছিঁড়লেই দুর আকাশে
উড়ে যাবে ঘুড়ি।

শূন্য হাতে এসেছি মোরা
এই ধরনীর বুকে,
উচিৎ কর্ম করে যাও সবে
যেন কাঁদে সর্বলোকে।


এ জাতীয় আরো খবর