রবিবার, মে ৩১, ২০২৬

জাতীয় স্থানীয় সরকার দিবস আজ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-২৫ ১০:৩৮:৫১

জাতীয় স্থানীয় সরকার দিবস আজ। দিবসটি উপলক্ষে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   
এতে, সভাপতিত্ব করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে সারা দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার জনপ্রতিনিধি ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছে। 
এদিকে, জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এছাড়াও, দিবসটি উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।


এ জাতীয় আরো খবর