তিন দিনের সরকারি সফর শেষে জার্মানির মিউনিখ থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার, সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে তিনি ঢাকায় পৌঁছান।
এর আগে রোববার (১৮ ই ফেব্রুয়ারি) জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া তাকে বিদায় জানান।
এ আগে তিনি মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে জার্মানি যান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে অবস্থানকালে শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি তিনি বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেন।