বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

গোয়ালখালি বায়তুন নাজাত মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০২-১৭ ২২:৩১:২৫

ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ গোয়ালখালি বায়তুন নাজাত মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারী শনিবার  মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক কাজী আবুল কালাম শামসুদ্দীন। মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্জ খন্দকার আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা কামরুল ইসলাম।  মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  ফুলবাড়ীগেট  আল হিরা মাদ্রাসার প্রিন্সিপাল ও এটিএন বাংলার ইসলামী আলোচক ও বক্তা মো. এহসানুল হক, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ এস এম খায়রুল আলম, মাদরাসা পরিচালনা পর্ষদের যুগ্ন সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী এম এ সবুর , মো. হারুন  অর রশিদ, ডা. মো. আবুল বাশার, পরিচালনা পর্যদের সহ-সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. সোহরাব মল্লিক। অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, সুধি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

 


এ জাতীয় আরো খবর