বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

আমির সোহেলের প্রশ্নে থতমত তামিম(ভিডিও সহ)

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-১৭ ১৯:৪৩:৪৮

বিপিএল ২০২৪ এর ৩৫তম ম্যাচে তামিমের ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছিলো মিথুনের সিলেট স্ট্রাইকার্স। প্রথমে ব্যাট করে বরিশাল করে ১৮৩। জবাবে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট। কিন্ত আরিফুল আর হাওয়েল এর দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীতে ম্যাচে ফিরে আসে সিলেট। শেষ ওভারে ২৩ রানের দরকার ছিল সিলেটের, কিন্ত সাইফুদ্দিন এর দারুণ বোলিং এ শেষ পর্যন্ত ১৮ রানের জয় পায় বরিশাল। ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে আমির সোহেলের প্রশ্নে কিছুটা থতমত খেয়ে যান তামিম ইকবাল। প্রথমেই আমির সোহেল সিলেটের তো এতো রান করা নিয়ে প্রশ্ন করলে তামিম কিছুটা অপ্রস্তুত হয়েই বলেন তারাও ভাবেননি এতো রান হবে। শেষ প্রশ্নটা ছিলো রীতিমতো মারাত্মক ধরনের। আমির সোহেল বলেন যে মেহেদী মিরাজ কে তারা ঠিকভাবে ইউটিলাইজ করছে না। এমন প্রশ্নে তামিম ভড়কে যায়। তামিম নিজের সাত নাম্বারে ব্যাট করাকে সামনে এনে বিষয়টি সমাপ্ত করে দেয়। ভিডিও তে বিস্তারিত - Click to watch Video


এ জাতীয় আরো খবর