চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ব্যাংক চেক ডিজঅনারের কারণে এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারায় আদালতে দায়েরকৃত (সিআর) ৭টি মামলায় বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ডপ্রাপ্ত এবং একই ধারায় দায়ের একটি চলমান মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোহা: আলমগীর হোসেন (৬০) গ্রেপ্তার হয়েছে। আলমগীর চাঁপাইনবাবগঞ্জ শহরের মসজিদপাড়া মহল্লার মৃত লাল মোহম্মদের ছেলে। বৃহস্পতিবার (১৫ ফেব্রæযারী) বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরুপনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন আলমগীর। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের আদালতে ৩টি,রাজশাহীর আদালতে ৩টি, বগুড়া ও ঢাকার আদালতে ১টি করে ৮টি মামলা হয়। এর মধ্যে ৭টি মামলায় তার সাজা হয়। একটি মামলা চলমান। আলমগীরকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।