বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ভোলাহাটে শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা,আটক ১

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০২-১৫ ২১:০০:৫৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা থেকে আরিফা আক্তার নামে ৮ বছর বয়সী দ্বিতীয় শ্রেণিতে পড়–য়া এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় হত্যা  ও অপহরণ মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রæয়ারী) রাতে আরিফার পিতা আহসান হাবিব ভোলাহাট থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও ভোলাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন বলেন,গত ৩ ফেব্রæয়ারী সন্ধ্যার দিকে বাড়ির নিকট থেকে নিখোঁজ হয় আরিফি। গত ১৩ ফেকব্রæয়ারী  রাতে বাড়ীর অদুরে তার বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। মরদেহ ময়না তদন্ত শেষে গত ১৪ ফেব্রæয়ারী বুধবার রাতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। বুধবার রাতেই জানাজার নামাজ শেষে তার দাফন সম্পন্ন হয়। পুলিশ দ্রæতই  এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করবে বলেও জানান উপ-পরিদর্শক মকবুল। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রæতার জেরে পরিকল্পিতভাবে আরিফাকে অপহরণের পরপরই শ^াসরোধে হত্যা করা হয়। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত জানা যাবে।  
 

 


এ জাতীয় আরো খবর