চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপ্ইানবাবগঞ্জ সদর উপজেলায় র্যাবের পৃথক দুই অভিযানে ২৯ বোতল দেশী মদ ও ৬৭ বোতল ফেনসিডিলসহ দুই ব্যাক্তি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তাররা হল- চাঁপ্ইানবাবগঞ্জ সদর উপজেলার সজ্জন গ্রামের বজলুর রহমানের ছেলে সাহেব আলী (২৯) ও বাররঘরিয়া তহসিলপাড়া গ্রামের রবি কর্মকারের ছেলে সাধন কর্মকার(৫০)।
ঊুধবার (১৪ ফেব্রæয়ারী) চাঁপ্ইানবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো দুই পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার(১৩ ফেব্রæয়ারী) রাত ১০টার দিকে নয়াগোলা মোড় থেকে আতাহার বাজারগামী সড়কে অভিযান চালিয়ে সাহেব আলীকে ২৯ বোতল মদসহ গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বারঘরিয়া লাহারপুর এলাকায় অভিযানে বিশেষ কায়দায় তৈরী জ্যাকেটে বহনের সময় ৬৭ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হয় সাধন কর্মকার। র্যাব জানায়, গ্রেপ্তাররা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এরা সীমান্তবর্তী সহ বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রিতে জড়িত। গোয়েন্দা তথ্য ও ছায়া তদন্তের ভিত্তিতে নজরদারি করে এদের গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।