সোমবার, জুলাই ২৭, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • বসন্তে বনানী
  • ২০২৪-০২-১৪ ১০:৪৮:২৬

বসন্তে আজ বনানী যে কেমন করে সাজে
ঢেলে দিয়ে রূপের সুধা মরে কী সে লাজে ! 
ঢাকলো দেহ বিবসনা ফুলেরই চাদরে
আসলো কাছে লাজরাঙা সে উল্লাসে আদরে।
তারই গানের সুর যেন গো কোকিল কণ্ঠে বাজে।।
হিমেল হাওয়ায় কোমর দোলায় ব্যাকুলা বনানী 
এখনই সে উঠবে গেয়ে বসন্ত গানখানি।
নেচে নেচে করবে হেসে তারই বন্দনা যে।।
মাতাল হাওয়ায় মন-বনানী মজলো ভীষণ রূপে
কবিতা আর হয়না লেখা ঘুমায় সে যে চুপে।
ফুল-পাখি সব এক হলো আজ কবির হৃদয় মাঝে।।

 


এ জাতীয় আরো খবর