বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবঞ্জে অভিনব কায়দায় বহনকালে ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০২-১১ ১৯:৩৬:৩১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহর প্রান্তে পুরাতন মহানন্দা সেতু টোলপ্লাজার সংলগ্ন সড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী অভিযান চালিয়ে অভিনব কায়দায় বহনকালে ৬ কেজি গাঁজাসহ মো:জুয়েল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, রবিবার (১১ ফেব্রæয়ারী) সকাল ৭টার দিকে অভিযানটি চালানো হয়। জুয়েল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ^নাথপুর (বাখের আলী) গ্রামের খলিলুর রহমানের ছেলে।
রবিবার দুপুর ১টায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুয়েল চিহ্নিত মাদক করবারি। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন কায়দায় জেলার বিভিন্ন স্থানে বিক্রিতে জড়িত বলে তথ্য পাবার পর ছায়া তদন্ত করে তার উপর নজর রাখা হয়। এক পর্যায়ে সে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ সদরে আসছে এমন সংবাদ পেয়ে র‌্যাব উল্লেখিত এলাকায় পূর্ব পরিকল্পনা অনুযাযী অবস্থান নেয়।
চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প উপ-অধিনায়ক সিনিয়র এএসপি আমিনুল ইসলাম বলেন, টোলপ্লাজা এলাকায় যাত্রীবাহী বাস থেকে ১০ /১২টি বড় খালি বস্তার একটি একটি বান্ডিলসহ নামার পর বস্তাগুলো তল্লাশী করে প্রতি বস্তায় অল্প কিছু পরিমান করে গাঁজা পাওয়া যায়। সাধারণ দৃষ্টিতে বস্তাগুলো খালি মনে হলেও প্রতি বস্তায় কিছু কিছু করে মোট ৬ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।
 

 


এ জাতীয় আরো খবর