মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • ভালোবাসাই কেবল সত্য
  • ২০২৪-০২-০৫ ১০:৩০:৩৮

ভালোবেসে কেউ কেউ বেঁচে থাকে আবার কেউ মরেও যায়
বর্ণমালাকে ভালোবেসে মানুষ মরে----
মাতৃভূমিকে ভালোবেসেও মরে যায় কত শত লোক। 
তাদের উষ্ণ রক্তে খেলা করছে কেবলি ভালোবাসা
যা না থাকলে কেউ যুদ্ধে যেতে পারেনা।
ভালোবাসা না থাকলে কেউ রঙিন ঘুড়ি ওড়াতে পারেনা আকাশে।

ভালোবেসে সুর্য তার উত্তাপ ছড়িয়ে দেয় পৃথিবী জুড়ে,
নদীও বিলীন হয় সাগর মোহনায়, 
ফুল ফুটে পৃথিবীকে শোভিত করে তোলে।
ভালোবেসে বাবুইপাখি গড়ে তার সুনিপুণ নীড়
জোছনা ভালোবাসে রাত, তাই রাত হয় এত সুন্দর।

আমিও মানুষ ভালোবাসি প্রকৃতির মতো, হোক সে সাদা কিংবা কালো,
সে যে ভাষাতেই কথা বলুক না কেন
ধর্মের বিভেদ আমার ভালোবাসাকে ছিন্ন করতে পারে না।
আমার ভালোবাসা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ঘুরে ফিরে
কবিতার সবুজে ও লাবণ্যে ভরে দেয় ধূসর পৃথিবী।

বিশ্বাস করুন ! এই বিপুলা পৃথিবীতে ভালোবাসাই কেবল সত্য
পৃথিবী জুড়ে ভালোবাসা ছাড়া আর কোনো সত্য নেই। 
আর মৃত্যু ! সে তো ভালোবাসারই রূপান্তর মাত্র। 


এ জাতীয় আরো খবর