বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

তাড়াশে বাবা-মা-মেয়ে হত্যার রহস্য উন্মোচন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-৩১ ২৩:৫০:২৩

আজ (বুধবার) বিকেলে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল সংবাদ সম্মেলনে বলেছেন, সিরাজগঞ্জ তাড়াশের বারোয়ারী বটতলা মহল্লায় মামা, মামি ও মামাতো বোনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে ভাগ্নে রাজিব ভৌমিক।
ঘাতক রাজিব উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের বিশ্বনাথের ছেলে।
গতকাল মঙ্গলবার রাতে তাড়াশ থানায় নিহত বিকাশ সরকারের আরেক ভাগনা সুকমল চন্দ্র সাহা হত্যা মামলা দায়ের করেন। পরে সিরাজগঞ্জ জেলা পুলিশ, সিআইডি, পিবিআই, ডিবি ও তাড়াশ থানা পুলিশের একটি চৌকশ দল ভাগ্নে রাজিব ভৌমিককে আটক করে।
পুলিশ জানায়, নিহত মামা বিকাশের সাথে তিনি ব্যবসা করতেন। পুজি হিসেবে মামা ২০ লক্ষ টাকা দিলে তিনি ধাপে ধাপে ২৬ লক্ষ টাকা ফেরত দেন। কিন্তু মামা আরো  ৩৫ লক্ষ টাকা দাবী করে। এ নিয়ে দুজনের সম্পর্ক খারাপ হয়। এরপরই তিনি মামাকে খুনের সিদ্ধান্ত নেন। কিন্তু পরবর্তিতে মামাকে টাকা ফেরত দেয়ার কথা বলে  মামার অনুপস্থিতে মামার বাড়িতে হাজির হয় রাজিব। এরপর পালাক্রমে একে এক তিনজনকে খুন করে সে। পরে সকলের সাথে থানায় গিয়েও মরদেহ উদ্ধারে সহযোগীতাও করে।
গত ২৭শে জানুয়ারি নিজ বাড়িতে খুন হয় বিকাশ সরকার, তার স্ত্রী স্বর্ণা সরকার ও তার মেয়ে পারমিতা সরকার তুষি।


এ জাতীয় আরো খবর