ফটিকছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- হাসান মেহেদী:
-
২০২৪-০১-৩১ ১৯:১০:১৪
- Print
ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সম্পন্ন হয়েছে। আজ বুধবার (৩১ জানুয়ারি) বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. মো. সেলিম রেজা প্রমুখ। পরে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় তিনি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান জানান।