বল্লা স্কুল এন্ড কলেজের ১১৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আব্দুস সাত্তার,
-
২০২৪-০১-৩১ ১৮:১১:৫০
- Print
প্রতিনিধি,টাঙ্গাইল:
" বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশ গৌরবময়" এই শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা করোনেশন স্কুল এন্ড কলেজের ১১৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার সকালে বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির।
বল্লা করোনেশন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাজ্জাৎ হোসেনের সভাপতিত্বে ওই ক্রীড়া প্রতিযোগিতায় ৪৬ টি ইভেন্ট প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন,বল্লা ইউনিয়ন আ' লীগ সভাপতি রাশিদুল হাসান লাভলু,বল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচারনা পরিষদের সভাপতি সরোয়ার হোসেন আনিছ,বল্লা স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক মোশারফ হোসেন রঞ্জু, পরিচালনা পরিষদের সদস্য, সো.আলী হোসেন, আছির উদ্দিন, জিয়াউর রহমান, রফিকুল ইসলাম,শহিদুল ইসলাম শহিদ,বল্লা ইউপির সংরক্ষিত আসনের সদস্য নাসিমা আক্তার রুনু,ইউপি সদস্য আবু বকরসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।