বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

দুই বাংলার শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-৩০ ০৯:৫০:২৫

দুই বাংলার শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। রোববার রাতে হাসপাতালে ভর্তি হন ৭২ বছর বয়সী এই সংগীতশিল্পী। তবে আশঙ্কা এখনো কাটেনি বলে ধারণা করা হচ্ছে। 
চিকিৎসকদের ভাষ্য, হৃদরোগে আক্রান্ত হয়েছেন শিল্পী কবীর সুমন। বাড়িতে তিনি অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সুমনের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে, বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার অনলাইন।


এ জাতীয় আরো খবর