বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

অত্যন্ত মেধাবী প্রতিভাবান গুণি চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী আজিজ আহমেদ এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

  • এ কে আজাদ
  • ২০২৪-০১-৩০ ০৯:৩৯:২২

কাজী আজিজ আহমেদ । গীতিকার-কাহিনি-সংলাপ-চিত্রনাট্যকার ও চলচ্চিত্র পরিচালক। অত্যন্ত মেধাবী প্রতিভাবান এই গুণি চলচ্চিত্র ব্যক্তিত্বের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৮ সালের ৩০ জানুয়ারি, শেরপুরে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। প্রয়াত কাজী আজিজ আহমেদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত প্রার্থনা করি।  
১৯৩৯ সালে, কুষ্টিয়ায় জন্মগ্রহন করেন কাজী আজিজ আহমেদ।১৯৪৯ সালে, ঢাকার ইস্টবেঙ্গল ইনস্টিটিউশন হাই স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন এবং এখান থেকেই ১৯৫৫ সালে মেট্রিকুলেশন পাস করেন । জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেন তিনি। 
১৯৬২ সালে, চিত্রপরিচালক ওবায়দ-উল হকের ‘দুই দিগন্ত’ ও খান আতা'র ‘অনেক দিনের চেনা' ছবিতে সহকারী পরিচালক হিসাবে চলচ্চিত্রাঙ্গনে তাঁর যাত্রা শুরু হয়। পরবর্তীতে গীতিকার, কাহিনীকার, সংলাপকার, চিত্রনাট্যকার ও চিত্রপরিচালক হিসেবে পরিচিতি লাভ করেন।

No description available.
কাজী আজিজ আহমেদ যেসব ছবিতে- কাহিনীকার, সংলাপকার, চিত্রনাট্যকার এবং গীতিকার হিসেবে কাজ করেছেন তারমধ্যে- জানাজানি, উলঝান, যে আগুনে পুড়ি, ক খ গ ঘ ঙ, এরাও মানুষ, জীবন তৃষ্ণা, ওরা ১১ জন, সংগ্রাম, গুনাই বিবি, চোখের জলে, অনন্ত প্রেম, বাজিমাত, দুটি মন দুটি আশা, উল্লেখযোগ্য। 
কাজী আজিজ আহমেদ একটি ছবি পরিচালনাও করেছিলেন (আজিজ আজহার), ১৯৭৪ সালে মুক্তি পাওয়া এই ছবি'র নাম 'চোখের জলে'। এ ছবিতে অভিনয় করেছিলেন তখনকার সুপারহিট জনপ্রিয় জুটি, রাজ্জাক-কবরী ও আনোয়ার হোসেন-রোজী।
এই কৃতিমান চলচ্চিত্র ব্যক্তিত্ব, জনপ্রিয় ও কালজয়ী কিছু গান লিখে গেছেন। তিনি প্রথম গান লিখেন, আলী মনসুর পরিচালিত ‘জানাজানি’ (১৯৬৫) ছবির জন্য। সত্য সাহার সুরে গানের কথা ছিল~  ক্ষনিকের এই রঙের মেলায়...,। গেয়েছিলেন আসাফুদ্দোউলা ও আঞ্জুমান আরা বেগম।
কাজী আজিজ আহমেদের লেখা জনপ্রিয়তার শীর্ষে থাকা কালজয়ী দুটি গান- চোখ যে মনের কথা বলে.... ও 
এ আঁধার কখনো যাবে না মুছেঁ, আমার পৃথিবী থেকে.....।

No description available.
চলচ্চিত্রের এই নিবেদিত প্রাণ, নিভৃতচারী, প্রচারবিমুখ অতি শান্ত নির্মূহ ভালো মানুষ কাজী আজিজ আহমেদ, নামে-বেনামে অনেক ছবি'র কাজের সাথে বিভিন্নভাবে জড়িত ছিলেন, যা তেমনভাবে প্রকাশ পায়নি। অনাবিষ্কৃত রয়েগেছে তাঁর লেখা অনেক গানও। 
চলচ্চিত্রে তাঁর কর্মপরিধী সংখ্যায় কম হলেও গুণের বিচারে তিনি ছাড়িয়ে গেছেন অনেক'কেই।

No description available.
তাই আমরা তাঁর লেখা গানের সাথে তাল মিলিয়ে বলতে পারি~ কাজী আজিজ আহমেদ কখনো যাবে না মুছেঁ, আমাদের চলচ্চিত্রের পৃথিবী থেকে, আমাদের হৃদয়ের পৃথিবী থেকে....।


এ জাতীয় আরো খবর