প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৪-০১-২৫ ১৬:১৭:৫৭
- Print
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের আন্তর্জাতিক বিভাগের কেন্দ্রীয় কমিটির উপমন্ত্রী সুন হাইয়ানের নেতৃত্বে চীনা প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সকালে গণভবনে গিয়ে প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করতে এসে পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে চীনের আন্তর্জাতিক বিভাগের কেন্দ্রীয় কমিটির উপমন্ত্রী ফুল দিয়ে অভিনন্দন জানান।
চারদিনের সফরে বাংলাদেশে এসেছেন চীনের এই নেতা।
এই সফরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ ছাড়াও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
চীনের কমিউনিষ্ট পার্টির এই নেতা বাংলাদেশ সফরের সময় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।