বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

২০২৩ সালের ওয়ানডে সেরা একাদশ ঘোষণা করলো আইসিসি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-২৪ ২৩:২১:১৩

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর এবার ওয়ানডে সেরা একাদশ ঘোষণা করলো। বিশ্বকাপে ভারত টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে খেলে। কিন্তু ট্রফি জিতে নেয় অস্ট্রেলিয়া। এই দুই দল থেকেই আট জন ক্রিকেটারকে সেরা ওয়ানডে একাদশে রেখেছে আইসিসি। এর মধ্যে ভারতের রয়েছেন ছয়জন এবং আস্ট্রেলিয়ার রয়েছেন দুইজন ক্রিকেটার।
আইসিসির বেছে নেয়া দলের অধিনায়ক ভারতের রোহিত শর্মা। সেই সঙ্গে ওপেনার হিসাবেও রয়েছেন শুভমান গিল। ভারতের দুই ওপেনারকেই রেখেছে আইসিসি। ফাইনালে শতরান করা অস্ট্রেলিয়ার ট্রেভিস হেডকে রাখা হয়েছে তিন নম্বরে। চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি। অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন। বাঁহাতি পেসার প্রয়োজনে ব্যাট হাতেও দলের হাল ধরতে দেখা গেছে তাকে। আইসিসির বেছে নেওয়া সেরা একাদশে রয়েছেন চার বোলার। তার মধ্যে দু’জন স্পিনার ও দুজন পেসার। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা গোটা বছর বেশ ভালো বল করেছেন। বিশ্বকাপেও ধারাবাহিকভাবে উইকেট নিয়েছিলেন তিনি। জাম্পাকে দলে রেখেছে আইসিসি। সেই সঙ্গে রয়েছেন তিন ভারতীয় বোলার। স্পিনার কুলদীপ যাদব এবং দুই পেসার মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি। 

এবারের সেরা একাদশে আছেন যারা
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ট্রেভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হেনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, অ্যাডাম জাম্পা, মোহম্মদ সিরাজ, কুলদীপি যাদব এবং মোহাম্মদ শামি। 


এ জাতীয় আরো খবর