বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

৪ উইকেটের জয় পেয়েছে রংপুর রাইডার্স

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-২৩ ২৩:৩২:৫৪

দায়িত্ব নিয়ে খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়লেন বাবর আজম ও আজমতউল্লাহ ওমরজাই।
আগে ব্যাট করে ৮ উইকেটে ১২০ রান করে সিলেট। রান তাড়া করতে নেমে লো স্কোরিং ম্যাচেও হারের শঙ্কায় পড়েছিল রংপুর।
ম্যাচের এক পর্যায়ে ৩৯ রানে ৬ উইকেট হারায় রংপুর। সেখান থেকে আজমতউল্লাহ ওমরজাই ও বাবরের ৬৮ বলে ৮৬ রানের অবিচ্ছেদ্য জুটিতে ৪ উইকেটের জয় পায় রংপুর।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নামা সিলেট শুরুতেই ৬ ওভারে ৩৭ রান তুলতেই টপ অর্ডারের ৩ উইকেট হারায়। স্কোর বোর্ডে সংগ্রহ ৫০ ছোঁয়ার আগেই প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নেন রংপুরের বোলাররা।সেখান থেকে ষষ্ঠ উইকেটে সিলেটের দুই ব্যাটার বেনি হাওয়েল ও বেন কাটিং ৬৮ রান জুটি গড়লে দলীয় সংগ্রহ ১০০ পার হয় । অস্ট্রেলিয়ান ক্রিকেটার কাটিং ৩১ রানে আউট হওয়ার পর হাওয়েল ফেরেন ৩৪ রানে।
পরবর্তী ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করে সিলেট। রংপুরের হয়ে শেখ মেহেদী হাসান ও রিপন মন্ডল ২টি করে উইকেট নেন।
রান তাড়ায় নামা রংপুরের শুরুটাও ভালো হয়নি। ৫ ওভারে ৩৩ রানে ৩ উইকেট হারায় তারা। ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে আরো বিপদে পড়ে রংপুর।
ওপেনিং করতে নামা বাবর এবং ওমরজাইয়ের জুটিতে জয় নিশ্চিত হয় রংপুরের। বাবর আজম ৪৯ বলে খেলেন হার না মানা ৫৬ রানের ইনিংস। আজমতউল্লাহ অপরাজিত থাকেন ৩৫ বলে ৪৭ রানে।


এ জাতীয় আরো খবর