মঙ্গলবার, মে ২৬, ২০২৬

নানা বাধা বিপত্তির পরও ৭ই জানুয়ারির নির্বাচন দেশে নতুন ইতিহাস-প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-২২ ২৩:০৫:২০

সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ৭ই জানুয়ারির নির্বাচন দেশে নতুন ইতিহাস তৈরি করেছে। নানা বাধা বিপত্তির পরও জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করেছে। 
প্রধানমন্ত্রী বলেন, অনেকে নির্বাচন হতে দেবে না বলে হুমকি দিলেও দেশের জনগণ সে ষড়যন্ত্র সফল হতে দেয়নি। এজন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। টানা চতুর্থবার সরকার গঠনের পর এটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠক।
এসময় শেখ হাসিনা বলেন, যুদ্ধ-অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েছে। তবে মানুষের কষ্ট কমাতে তাঁর সরকার কাজ করছে। 
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও প্রেসিডিয়াম সদস্যরা। সংসদ নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থিতা নিয়ে তৃণমূলে কোন্দল ও আগামী উপজেলা নির্বাচনে দলের অবস্থান নিয়ে বৈঠকে আলোচনার কথা রয়েছে।


এ জাতীয় আরো খবর