ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে রোববার। রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।মাসব্যাপি বাণিজ্য মেলার ২৮তম এ আসরেদেশি-বিদেশি ৩৩০টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য মেলা উদ্বোধনের কথা রয়েছে।
আর মাত্র একদিন পরই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসরের পর্দা উঠছে। রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে শুরু হবে মাসব্যাপী এই আসর।
এখন চলছে মেলা শুরুর নানা ধরণের প্রস্তুতি। কারিগরের টুংটাং শব্দে স্টল আর প্যাভিলিয়ন সাজাতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। ক্রেতা আকর্ষণে রংতুলি দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে স্টল-প্যাভিলিয়ন।
মেলার প্রস্তুতি হিসেবে মূল ফটক, টিকিটিং বুথ নির্মাণসহ সব খাতের ইজারা প্রক্রিয়া প্রায় শেষ। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা বলছেন, মেলা শুরুর আগেই শেষ হবেতাদেরকাজ।
এবারের মেলায় দেশ-বিদেশের মোট ৩৩০টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন থাকবে। বরাবরের মতো ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা মেলায় অংশ নেবেন। এ ছাড়া স্থানীয় উদ্যোক্তারাও তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।
ইতোমধ্যে অনেকে পণ্য সাজাতে শুরু করেছে তাদের স্টল আর প্যাভিলিয়নে।