সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হবে-বাণিজ্য প্রতিমন্ত্রী
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৪-০১-১৪ ১৯:০০:২০
- Print
আজ রোববার (১৪ই জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কনফারেন্স হলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে
মজুতদারদের শক্ত হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)।
বাণিজ্য মন্ত্রণালয়ের দ্বায়িত্ব নিয়েই আশার বাণী শুনিয়েছেন আহসানুল ইসলাম। তিনি বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হবে। মজুদদারদের শক্ত হাতে দমন করা হবে।
চামড়া ও পাট শিল্পকে গুরুত্ব দেয়া হবে জানিয়ে তিনি বলেন, স্মার্ট বাজার ব্যবস্থাপনা তৈরি করা হবে। চামড়া ও পাট শিল্পকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে।