মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

নির্বাচনে জনগণের জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে-প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-১৪ ১৮:৫২:৩৪
আজ রোববার (১৪ই জানুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের মতবিনিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র ছিল। কিন্তু সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ৭ই জানুয়ারি নির্বাচনে জনগণের জয় হয়েছে। গণতন্ত্রের জয় হয়েছে। কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে এই মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। শেখ হাসিনা বলেন, বিএনপি গণতন্ত্রের ‘গ’-ও বোঝে না। তারা গণতন্ত্রের কথা বলে। তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করে। তিনি বলেন, তারা নির্বাচন বানচাল করতে চেয়েছিল, কিন্তু জনগণ তাতে সাড়া দেয়নি। কারণ তাদের আন্দোলন হচ্ছে আগুন দিয়ে মানুষ হত্যা করা। শেখ হাসিনা বলেন, এ ধরনের জঘন্য কাজ যারা করেছে, তাদের খুঁজে খুঁজে বের করে বিচার করা হবে। তাদের ছাড় দেয়া হবে না। তাদের হুকুমদাতাদেও কেউ ছাড় হবে না। তিনি বলেন, আমার সাথে একটা শক্ত ঘাঁটি আছে বলেই দেশের যেকোনো ষড়যন্ত্র চক্রান্ত আমি মোকাবেলা করতে পারি। টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষ আমার সেই শক্ত ঘাঁটি। এদেশের জনগণ আমার শক্ত ঘাঁটি। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তাই যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে; তখনই দেশের উন্নয়ন হয়েছে। এর আগে শনিবার নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। উপজেলা আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে রাতে টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে অবস্থান করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

এ জাতীয় আরো খবর