মঙ্গলবার, মে ২৬, ২০২৬

চীন বিরোধী উইলিয়াম লাই তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-১৩ ২৩:৩১:২০

চীন বিরোধী ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির-ডিপিপি নেতা উইলিয়াম লাই তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশটির স্থানীয় গণমাধ্যমের দেওয়া তথ্য মতে, উইলিয়াম লাই প্রায় ৫০ লাখ ভোট পেয়েছেন, যা তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার সুযোগ পেল ক্ষমতাসীন দলটি। 
দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, উইলিয়াম লাই পেয়েছেন মোট ভোটের ৪২ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাউ ইউ-ইহ পেয়েছেন ৩৩ শতাংশ ভোট। উইলিয়াম লাই হলে সাবেক প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের উত্তরসূরী। 
চীনের সঙ্গে চলমান রেষারেষির মধ্যেই শনিবার তাইওয়ানের স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৪ টায়। ব্যালট পদ্ধতির মাধ্যমে দেশটির সব জায়গায় ভোটগ্রহণ চলে। ভোট গ্রহণের সঙ্গে সঙ্গেই শুরু হয় গণনা। প্রথম থেকেই এগিয়ে ছিলেন উইলিয়াম লাই। 
শুরু থেকেই তাইওয়ানের নির্বাচনে প্রভাব রাখার চেষ্টা করেছে চীন। কারণ চীনের প্রেসিডেন্ট কে নির্বাচিত হবে তার ওপর নির্ভর করছে তাইওয়ানের সঙ্গে বেইজিং এর সম্পর্ক গভীর হবে না দূরত্ব বাড়বে। কারণ তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট উইলিয়াম লাই চীনবিরোধী এবং তাইপের সার্বভৌমত্বের প্রতি অনুগত। তাই নির্বাচনের আগে থেকেই উইলিয়াম লাইকে নিয়ে নানা অপপ্রচার চালিয়েছে বেইজিং।
১৯৯৬ সালে প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এরপর থেকে গণতান্ত্রিক যাত্রা ধরে রেখেছে দেশটি।


এ জাতীয় আরো খবর