মঙ্গলবার, মে ২৬, ২০২৬

পশ্চিমবঙ্গের একাধিক তৃণমূল নেতার বাড়িতে দফায় দফায় তল্লাশি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-১২ ২৩:২৯:২৭

আজ শুক্রবার (১২ই জানুয়ারি) পশ্চিমবঙ্গের একাধিক তৃণমূল নেতার বাড়িতে সকাল থেকে দফায় দফায়  তল্লাশি চালিয়েছে ভারতের আর্থিক দুর্নীতি তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কর্মকর্তারা। জানা যায়, রাজ্যের পৌরসভাগুলোতে নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে এ  তল্লাশি চালানো হয়। 
সকালে লেকটাউনে রাজ্যে ফায়ার সার্ভিস মন্ত্রী সুজিত বসুর দুটি বাসভবনে  তল্লাশি চালানো হয়। একই অভিযোগে আজ বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পৌরসভার কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাসভবনেও  তল্লাশি চালানো হয়েছে।
তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পৌরসভার কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বিরুদ্ধে নিয়োগজনিত দুর্নীতির অভিযোগ আছে।


এ জাতীয় আরো খবর