বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পৃথক মামলায় এক নারীসহ দু’জনের যাবজ্জীবন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০১-১১ ২৩:২৪:৩১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে  মাদক ও  বিশেষ ক্ষমতা আইনে দায়ের পৃথক দু’টি মামলায় টকিয়ারা খাতুনকে (৩১) যাবজ্জীবন,৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর কারাদন্ড (মাদক) ও  মসিদুল(৩০) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড, পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে  ছয়মাস কারাদন্ড (চোরচালান) দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১১জানুয়ারী) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী মাদক ও ষ্পেশাল ট্রাইবুনাল জজ দ্বিতীয় রবিউল ইসলাম আসামীদের উপস্থিতিতে মাদক ও চোরাচালান মামলার রায় দেন। মাদক মামলায় দন্ডিত টকিয়ারা সদর উপজেলার মালবাগডাঙ্গা গ্রামের মৃত নুরুল হকের মেয়ে ও চোরাচালান মামলায় দন্ডিত মসিদুল শিবগজ্ঞের রসুনচক গ্রামের মৃত রজবুল আলীর ছেলে।
মাদক মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন, ২০২০ সালের ২৫ এপ্রিল ডিবি’র অভিযানে বাড়ি থেকে ৫০০ গ্রাম হেরো্ইনসহ আটক হন টকিয়ারা। পরদিন সদর থানায় মামলা করেন ডিবি’র এস্আই অনুপ কুমার সরকার।  ২০২০ সালের ৩০ মে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি’র এস্আই মশিউর রহমান আদালতে অভিযোগপত্র জমা করেন। 
চোরাচালান মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) রবিউল ইসলাম রবু বলেন,২০১৯ সালের ৪ মার্চ গোমস্তাপুরের নিমতলা কাঠাল এলাকায় র‌্যাবের হাতে ৭০০০ বোতল ফেনসিডিলসহ আটক হন মসিদুল। এ ঘটনায় ওইদিন গোমস্তাপুর থানায় মামলা করেন র‌্যাব ক্যাম্পের এস্আই মাহমুদুল হাসান। ২০১৯ সালের ২৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও র‌্যাব ক্যাম্পের সিনিয়র এএসপি এনামুল হক আদালতে অভিযোগপত্র জমা করেন।
 

 


এ জাতীয় আরো খবর