শনিবার, মে ৩০, ২০২৬

বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার শপথ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-০৯ ২২:১৫:৩৯

আগামী বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবে মন্ত্রিপরিষদের সদস্যরা। মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে নির্বাচিত নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় রোববার (৭ই জানুয়ারি)। নির্বাচন হয় ২৯৯টি আসনে। এর মধ্যে ২২২টি আসন পেয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২টি আসন, এছাড়া অন্যান্য দল পেয়েছে ৩টি আসন। স্থগিত আছে একটি আসনের ফলাফল। 


এ জাতীয় আরো খবর