শনিবার, মে ৩০, ২০২৬

ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-০৯ ০৯:৫৮:২১

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগের বিজয় উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এসময় পরিবারে সদস্যরা তার সাথে উপস্থিত ছিলেন। 
গত ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী হয় আওয়ামী লীগ। এর ফলে টানা চতুর্থ বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। 
প্রসঙ্গত, গত রোববার (৭ জানুয়ারি) সারা দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। বেসরকারিভাবে পাওয়া ফলাফলে ২৯৮ আসনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন, জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার এবার বেশি। তারা ৬২টি আসনে জয় পেয়েছেন। আর মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদের প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করে একটি করে আসন পেয়েছেন। বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইবরাহিমও কক্সবাজারের একটি আসন থেকে জয় পেয়েছেন।


এ জাতীয় আরো খবর