মঙ্গলবার, মে ২৬, ২০২৬

সারাদেশে আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-০৭ ১০:০২:০২

সারাদেশে আজ রোববার (৭ জানুয়ারী) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে । উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ এবং বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে।
নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফলে ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট গ্রহণ করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘সর্বাধিক সংখ্যক প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে। উৎসবমুখর ভোট হবে এটাই আশা।
এদিকে সকাল ৮টায় ঢাকার সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে জনগণের ভোটে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কেবল আওয়ামী লীগই কাজ করেছে। নির্বাচন সুষ্ঠু হবে। সকলকে ভোটকেন্দ্রে আসার আহবান জানিয়েছেন। 
তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, ভোট নিয়ে ছিনিমিনি খেলা তাদের চরিত্র।

 


এ জাতীয় আরো খবর