রবিবার, অক্টোবর ৪, ২০২৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-০৫ ২২:০৩:৩৬

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। প্রথমবার ২০ দল নিয়ে অনুষ্ঠেয় আসরের গ্রুপ পর্ব নির্ধারণ হয়ে গেছে। প্রতি গ্রুপে আছে পাঁচটি করে দল। চারটি গ্রুপের মধ্যে সবচেয়ে ‘কঠিন’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ছাড়াও বাংলাদেশ পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও নেপালকে। 
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ৭ই জুন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ডালাসে হবে ম্যাচটি। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১০ই জুন, নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।  নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের ম্যাচ ১৩ই জুন সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্সে। ১৬ই জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করবে বাংলাদেশ।
টুর্নামেন্টের প্রথম ম্যাচ হবে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে। যুক্তরাষ্ট্রের তিনটি ও ওয়েস্ট ইন্ডিজের ৬ ভেন্যুতে মোট ৫৫ ম্যাচ হবে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১০ জুন, নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের ম্যাচ ১৩ই জুন সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্সে। গ্রুপের শেষ ম্যাচ ১৬ জুন নেপালের সঙ্গে।
ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ হবে ৯ই জুন নিউইয়র্কে। চার দিন আগে ৫ই জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন। গ্রুপের চারটি ম্যাচই তারা খেলবে যুক্তরাষ্ট্রে। ১২ই জুন নিউইয়র্কে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ফ্লোরিডায় তারা কানাডার মুখোমুখি হবে ১৫ই জুন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি 
১ জুন ২০২৪ - যুক্তরাষ্ট্র বনাম কানাডা, ডালাস
২ জুন ২০২৪ ওয়েন্ট ইন্ডিজ বনাম পাপুয়া নিউ গিনি, গায়ানা
২ জুন ২০২৪ - নামিবিয়া বনাম ওমান, বার্বাডোস
৩ জুন ২০২৪ - শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা, নিউ ইয়র্ক
৩ জুন ২০২৪ - আফগানিস্তান বনাম উগান্ডা, গায়ানা
৪ জুন ২০২৪ - ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড, বার্বাডোস
৪ জুন ২০২৪ - নেদারল্যান্ডস বনাম নেপাল, ডালাস
৫ জুন ২০২৪ - ভারত বনাম আয়ারল্যান্ড, নিউ ইয়র্ক
৫ জুন ২০২৪ - পাপুয়া নিউ গিনি বনাম উগান্ডা, গায়ানা
৫ জুন ২০২৪ - অস্ট্রেলিয়া বনাম ওমান, বার্বাডোস
৬ জুন ২০২৪ - যুক্তরাষ্ট্র বনাম পাকিস্তান, ডালাস
৬ জুন ২০২৪ - নামিবিয়া বনাম স্কটল্যান্ড, বার্বাডোস
৭ জুন ২০২৪ - কানাডা বনাম আয়ারল্যান্ড, নিউ ইয়র্ক
৭ জুন ২০২৪ - নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান, গায়ানা
৭ জুন ২০২৪ - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, ডালাস
৮ জুন ২০২৪ - নেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফ্রিকা, নিউ ইয়র্ক
৮ জুন ২০২৪ - অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, বার্বাডোস
৮ জুন ২০২৪ - ওয়েস্ট ইন্ডিজ বনাম উগান্ডা, গায়ানা
৯ জুন ২০২৪ - ভারত বনাম পাকিস্তান, নিউ ইয়র্ক
৯ জুন ২০২৪ - ওমান বনাম স্কটল্যান্ড, অ্যান্টিগুয়া
১০ জুন ২০২৪ - দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ, নিউ ইয়র্ক
১১ জুন ২০২৪ - পাকিস্তান বনাম কানাডা, নিউ ইয়র্ক
১১ জুন ২০২৪ - শ্রীলঙ্কা বনাম নেপাল, ফ্লোরিডা
১১ জুন ২০২৪ - অস্ট্রেলিয়া বনাম নামিবিয়া, অ্যান্টিগুয়া
১২ জুন ২০২৪ - মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ভারত, নিউ ইয়র্ক
১২ জুন ২০২৪ - ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড, ত্রিনিদাদ
১৩ জুন ২০২৪ - ইংল্যান্ড বনাম ওমান, অ্যান্টিগুয়া
১৩ জুন ২০২৪ - বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, সেন্ট ভিনসেন্ট
১৩ জুন ২০২৪ - আফগানিস্তান বনাম পাপুয়া নিউ গিনি, ত্রিনিদাদ
১৪ জুন ২০২৪ - মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড, ফ্লোরিডা
১৪ জুন ২০২৪ - দক্ষিণ আফ্রিকা বনাম নেপাল, সেন্ট ভিনসেন্ট
১৪ জুন ২০২৪ - নিউজিল্যান্ড বনাম উগান্ডা, ত্রিনিদাদ
১৫ জুন ২০২৪ - ভারত বনাম কানাডা, ফ্লোরিডা
১৫ জুন ২০২৪ - নামিবিয়া বনাম ইংল্যান্ড, অ্যান্টিগুয়া
১৫ জুন ২০২৪ - অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড, সেন্ট লুসিয়া
১৬ জুন ২০২৪ - পাকিস্তান বনাম আয়ারল্যান্ড, ফ্লোরিডা
১৬ জুন ২০২৪ - বাংলাদেশ বনাম নেপাল, সেন্ট ভিনসেন্ট
১৬ জুন ২০২৪ - শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস, সেন্ট লুসিয়া
১৭ জুন ২০২৪ - নিউজিল্যান্ড বনাম পাপুয়া নিউ গিনি, ত্রিনিদাদ
১৭ জুন ২০২৪ - ওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তান, সেন্ট লুসিয়া
১৯ জুন ২০২৪ - এ ২ বনাম ডি ১, অ্যান্টিগুয়া
১৯ জুন ২০২৪ - বি ১ বনাম সি ২, সেন্ট লুসিয়া
২০ জুন ২০২৪ - সি ১ বনাম এ ১, বার্বাডোস
২০ জুন ২০২৪ - বি ২ বনাম ডি ২, অ্যান্টিগুয়া
২১ জুন ২০২৪ - বি ১ বনাম ডি ১, সেন্ট লুসিয়া
২১ জুন ২০২৪ - এ ২ বনাম সি ২, বার্বাডোস
২২ জুন ২০২৪ - এ ১ বনাম ডি ২, অ্যান্টিগুয়া
২২ জুন ২০২৪ - সি ১ বনাম বি ২, সেন্ট ভিনসেন্ট
২৪ জুন ২০২৪ - এ ২ বনাম বি ১, বার্বাডোস
২৪ জুন ২০২৪ - সি ২ বনাম ডি ১, অ্যান্টিগুয়া
২৪ জুন ২০২৪ - বি ২ বনাম এ ১, সেন্ট লুসিয়া
২৪ জুন ২০২৪ - সি ১ বনাম ডি ২, সেন্ট ভিনসেন্ট
২৬ জুন ২০২৪ - সেমি ১, গায়ানা
২৭ জুন ২০২৪ - সেমি ২, ত্রিনিদাদ
২৯ জুন ২০২৪ - ফাইনাল, বার্বাডোস


এ জাতীয় আরো খবর