শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসের ট্রেনে আগুন,এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-০৫ ২১:৫১:০৪

আজ শুক্রবার (৫ই জানুয়ারি) রাজধানী ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসের ট্রেনে আগুন লেগেছে। এতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।  
রাতে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। 
বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর আগে গোপীবাগের সামনে ট্রেনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টার দিকে ট্রেনের কয়েকটি বগিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 
এর আগে গত ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে এক নারী ও তাঁর শিশু সন্তানসহ চারজন দগ্ধ হয়ে মারা যান। 


এ জাতীয় আরো খবর