শীতের নিশ্বাস পৌষে বাড়ায় কুয়াশার ঘোর, আম্মু ডাকে, উঠরে খুকি হয়েছে ভোর। শয্যা ছাড়লে কনকনে শীত ঝাপটে ধরে, লেপের নিচে শুয়ে খুকি আরাম করে। আশায় থাকে সুরুজ যখন দিবে উঁকি, তখন নাকি আলসি ভেঙে উঠবে খুকি।